মিঠাপুকুরের শঠিবাড়িতে বাস অটোভ্যান মুখোমুখি সংঘর্ষ ঘটে 

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি:

রংপুরের মিঠাপুকুর উপজেলার শঠিবাড়ী ফায়ার সার্ভিসের সামনে (৩ই সেপ্টেম্বর) আনুমানিক  ১২.৩০

দিকে ডোমর ডিমলা থেকে ছেড়ে আসা নাবিল পরিবহনের বাসটি অটোভ্যানকে বাঁচাতে গিয়ে নিজেই দুর্ঘটনা স্বীকার হন।

প্রত্যক্ষদর্শীরা ও উপস্থিত পুলিশ সদস্যগণ  বলেন,অটোভ্যান বাঁচাতে গিয়ে নাবিল পরিবহনের বাসটি দুর্ঘটনা শিকার হয়। বাসটি রাস্তায় উল্টে যায়। উল্টে যাওয়ার সঙ্গে সঙ্গেই আশেপাশে থাকা লোকজন এসে আহতদের উদ্ধার করে দ্রুত  নিকটস্থ হাসপাতালে পাঠায়। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। নিহতের খবর রিপোর্ট লেখা পর্যন্ত পাওয়া যায়নি। 

বাংলাদেশে সড়ক দুর্ঘটনা এক ভয়াবহ সমস্যা হিসেবে দীর্ঘদিন ধরেই সমাজে বিরাজমান। প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত হচ্ছে। এই দুর্ঘটনাগুলো শুধু প্রাণহানির কারণই নয়, বরং সামাজিক ও অর্থনৈতিক ক্ষতিরও অন্যতম উৎস। সড়ক দুর্ঘটনা বাংলাদেশের মানুষের জীবনে প্রতিনিয়ত আতঙ্ক সৃষ্টি করছে। 

এই সমস্যা থেকে উত্তরণের জন্য সরকার, জনগণ এবং সংশ্লিষ্ট সংস্থার সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত জরুরি। এখনই প্রয়োজন সচেতনতা,আইন প্রয়োগ এবং যথাযথ অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একটি নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তোলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *