মেহেরপুর হোটেল বাজারে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী সোনা নিহত

মেহেরপুর  প্রতিনিধিঃ

মেহেরপুর হোটেল বাজার এলাকায় ট্রাকের ধাক্কায় সরফরাজ খাঁন সোনা (৫৫) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন, বুধবার ১৬ জুলাই-২০২৫ সকাল  ৯টার দিকে শহরের রনি রেস্তোরাঁর সামনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত সরফরাজ খাঁন সোনা শহরের পুরাতন পোস্ট অফিস পাড়ার বাসিন্দা এবং মৃত শামসুল আলম খান মোংলার ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, সোহাগ সোহেল নামের চালক একটি ট্রাক নিয়ে পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বেপরোয়া গতিতে হোটেল বাজারের দিকে যাচ্ছিলেন,একই সময় সরফরাজ খাঁন সোনা তার মোটরসাইকেল নিয়ে একই দিকে রওনা হন, রনি রেস্তোরাঁর সামনে পৌঁছালে পেছন দিক থেকে ট্রাকটি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়,এতে সরফরাজ খাঁন সোনা ট্রাকের চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরপরই ট্রাক চালক ট্রাকটি নিয়ে কোর্ট সড়কের দিকে পালিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *