কানাইঘাট (সিলেট) প্রতিনিধিঃ
বাংলাদেশে সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো সিলেট অঞ্চল তারমধ্যে একটু বেশি জকিগঞ্জ ও কানাইঘাট উপজেলা।বন্যার কারণে দেখা দেয় ভয়াবহ নদী ভাঙ্গন এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে নদীপারের মানুষ।
সাম্প্রতিক সৃষ্ট নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত জকিগঞ্জ উপজেলার ৪নং খলাছড়া ইউনিয়নে শতাধিক পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন সিলেট-৫ জকিগঞ্জ ও কানাইঘাট আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী “শরীফ আহমদ লস্কর” । তিনি বিগত ২০১৮সালের জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৫ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত হয়েছিলেন।পরবর্তীতে দলের সিদ্ধান্তে সহমত পোষণ করে তিনি ঐ নির্বাচনে অংশ গ্রহণ করেননি।
গতকাল শনিবার (৫ জুলাই) এ আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত সহায়তা প্রদান অনুষ্ঠানে সিলেট জেলা ছাত্রদল নেতা এম এ আহাদ শোয়েব এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন: জকিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি,খলাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল শহিদ মাসুক।
বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলা বিএনপির সদস্য আফতাব উদ্দিন,তথ্য ও গবেষণা সম্পাদক আবুল কালাম আজাদ। খলাছড়া ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল মালিক। জকিগঞ্জ উপজেলা যুবদল নেতা সুমন উদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আব্দুল রাজ্জাক,যুবদল নেতা জামিল আহমদ লস্কর,আব্দুল আহাদ লস্কর, বেলাল আহমদ,সুজিত দাস প্রমুখ।