হবিগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

হবিগঞ্জ প্রতিনিধি:

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা কমিটির আয়োজনে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে গতকাল  রবিবার (৩ মে) সকালে হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামন থেকে একটি র‍্যালী নিয়ে প্রেসক্লাব এলাকা প্রদক্ষিণ করে এক আলোচনা সভায় মিলিত হন। 

এতে, অনুষ্ঠিত সভায় সাংবাদিক এম এ হান্নানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বেলাল ও সভাপতি সাংবাদিক এম এ হান্নান সহ আরো অনেকেই। 

সভায় বাংলাদেশ প্রেসক্লাব হবিগঞ্জ জেলা শাখার সভাপতি এম এ হান্নান তার বক্তব্যে বলেন, গণমাধ্যমের স্বাধীনতা ছাড়া গণতন্ত্রের বিকাশ সম্ভব নয়। সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক সাংবাদিকতাই সমাজকে সঠিক পথে পরিচালিত করতে পারে। বর্তমান সময়ে নানা চ্যালেঞ্জের মধ্যেও সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করতে হবে।

তারা আরো বলেন, গণমাধ্যম শুধু খবর পরিবেশন করে না, বরং সমাজের অন্যায়- অবিচার, জুলুম- নির্যাতনের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান তৈরি করে। সাংবাদিকদের নিরাপত্তা, মত প্রকাশের স্বাধীনতা ও পেশাগত মর্যাদা নিশ্চিত করা এখন মাত্র সময়ের দাবি। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমেই জনগণের আস্থা অর্জন সম্ভব।

গণমাধ্যম সমাজের দর্পণ হিসেবে কাজ করে। দুর্নীতি, অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার থেকে একটি স্বচ্ছ ও জবাবদিহি মূলক সমাজ প্রতিষ্ঠায় সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাধীন গণমাধ্যমের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের প্রতি তারা আহ্বান জানান। প্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে তথ্যের সত্য মিথ্যা যাচাই- বাচাই বা ভুয়া খবর প্রতিরোধে সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হতে হবে।

পাশাপাশি নতুন প্রজন্মের সাংবাদিকদের প্রশিক্ষণ ও নৈতিকতা চর্চার উপর গুরুত্বারোপ করা অতি প্রয়োজন। এবং যারা মাঠে ঘাটে গিয়ে সংবাদ সংগ্রহ করে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়া কাজ করেন তাদেরকে আগে মূল্যায়ন করা খুব জরুরি। কারণ তারা নানান ঝুঁকি নিয়ে মাটের সংবাদ সংগ্রহ করতে হয়।

এতে দেশের বিভিন্ন স্থানে গণমাধ্যমকর্মীরা নির্যাতিত হয়েছেন। এবং প্রভাবশালী দূষরদের বিরুদ্ধে সংবাদ প্রকাশ বা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে অনেকেই সাজানো মিথ্যা হামলা মামলা ও জেল জুলুম কাটতে হয়েছে৷ এরপরও তারা পিছ পা হয় নি। তাই প্রথমেই তাদেরকে মূল্যায়ন করা দরকার৷ 

গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের অন্যতম প্রধান ভিত্তি ও সত্য প্রকাশের মাধ্যমে মানবিক সহ ন্যায় ভিত্তিক সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম।

উক্ত র‍্যালী ও আলোচনা সভায় বিভিন্ন উপজেলার সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *