পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

এম. এস. আই শরীফ, ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট থানায় আটককৃত ৮ হাজার জ্বালানী তেল (ডিজেল) কোর্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতিতে সোমবার (১১ মে ২০২৬) সকাল ১০টায় ভোলাহাট ফিলিং স্টেশন এ তেল আনলোড করা হয়েছে।

পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড
পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

সিনিয়র চিফ জুডিসিয়্যাল আদালত চাঁপাইনবাবগঞ্জ ও সরকারী আদেশমূলে ভোলাহাট উপজেলা সহকারী কমিশনার ও অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সানাউল মোর্শেদ ফিলিং স্টেশনে উপস্থিত থেকে পাচারকৃত ট্রাকের (লড়ি) তেল আনলোড করেন।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ জেলা চিফ জুডিসিয়্যাল ম্যাজিষ্ট্রেট ও অন্যান্যদের উপস্থিতিতে ট্রাক (লড়ি) থেকে ৮২৩৬ লিটার জ্বালানী তেল (ডিজেল) আনলোড করা হয়। যা মামলার বিবরণে ৮ হাজার লিটার উল্লেখ করা হয় বলে জানা যায়।

পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড
পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

এ সময় উপস্থিত ছিলেন, পাচারকৃত জ্বালানী তেল মামলার আইও এসআই মোঃ কামাল হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ সুলতান আলী, সমাজসেবা অফিসার মোঃ নাসিম উদ্দিন, ভোলাহাট প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ শরিফুল ইসলাম (শরীফ), সাবেক সভাপতি মোঃ গোলাম কবির, সাধারণ সম্পাদক মোঃ শাহ্ কবির, সাংবাদিক মোঃ আলী হায়দার রুমানসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, ফিলিং স্টেশনের সেলার মোঃ রজব আলী ও ফিলিং এর কর্তাগণ এবং সাধারণ জনগণ।

পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড
পাচার হওয়া থানায় আটককৃত ৮ হাজার জ্বালানীতেল ভোলাহাট ফিলিং স্টেশনে আনলোড

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ২০২৬ দিবাগত রাতে উপজেলার বিলের মধ্যে ফলিমারী-সোনাজলের মধ্যস্থল হিরো নামক ইটভাটায় একটি ৮ হাজার লিটার জ্বালানী তেলের (ডিজেল) ট্রাক (লড়ি), ৬টি ভুটভুটি ও ১টি ভ্যানসহ ড্রাম ও জারকিন ভোলাহাট থানার এসআই মোঃ কামাল হোসেনসহ এসআই মোঃ শাহিনুল ইসলাম ও এসআই মোঃ শাখাওয়াত হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উক্ত ট্রাক (লড়ি)সহ মালামাল আটক করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *