নওগাঁয় মাদকবিরোধী অভিযানে ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

নওগাঁ প্রতিনিধিঃ


নওগাঁ জেলার মান্দা উপজেলায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মামুনুর রশিদ (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১২ জুন ২০২৬ তারিখে জেলা গোয়েন্দা শাখা নওগাঁর একটি দল মান্দা থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৫টার দিকে জানা যায়, মান্দা উপজেলার কুসুম্বা মোড়ে বিকাশ চন্দ্রের অটো মেকানিকের দোকানের আশপাশে এক ব্যক্তি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।


সংবাদের ভিত্তিতে গোয়েন্দা দল ঘটনাস্থলে পৌঁছে সন্দেহজনক গতিবিধির কারণে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে। তল্লাশির একপর্যায়ে তার হেফাজতে থাকা একটি পলিথিনের ব্যাগ থেকে উপস্থিত সাক্ষীদের সামনে ১৮ পাতায় মোট ১৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।


গ্রেফতারকৃত ব্যক্তি মামুনুর রশিদ (৪৩), পিতা-মৃত মোসলেম উদ্দিন, গ্রাম-চক ভোলাই, থানা-মান্দা, জেলা-নওগাঁ বলে জানা গেছে।


উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।


জেলা গোয়েন্দা শাখা জানিয়েছে, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *