হকার উচ্ছেদের প্রতিবাদে রাস্তায় নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা (পশ্চিমবঙ্গ) প্রতিনিধিঃ

আজ ১৭ই জুন বুধবার, ঠিক দুপুর তিনটায়, ধর্মতলা লেনিন মূর্তি সামনে থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে সুবোধ মল্লিক স্কোয়ার বিধান চন্দ্র রায়ের বাড়ির কাছ পর্যন্ত এক প্রতিবাদী মিছিল করলেন হকারদের নিয়ে।

এই প্রতিবাদী মিছিলে উপস্থিত ছিলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের বৈশ্যানর চট্টোপাধ্যায়, দোলা সেন, সুমন চট্টোপাধ্যায়, রামকৃষ্ণ পাল, অপর্ণা মৌলিক, সহ একাধিক নেতৃবৃন্দ।

তারা বলেন এক মাসের বিরোধী ও ডবল ইঞ্জিন সরকার যেভাবে ফোকার্ডের উপর জোট জুলুম ও সন্ত্রাস চালাচ্ছে, ‌ বুলডোজার দিয়ে সমস্ত কিছু ভেঙে ফেলছে, ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে, আমরা তা হতে দেব না, তাহারা আরো বলেন, হকাররা কি এক মাসের হকারী করে, তারা এই হকারি করেই তাদের পরিবার বাঁচিয়ে রেখেছে, কিন্তু ডবল ইঞ্জিন সরকার তাদের উপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে, আমরা এই সন্ত্রাসের ও অকার উচ্ছেদের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে হকারদের পাশে থাকার অঙ্গীকার বদ্ধ।

হকারদের পুনর্বাসনের ব্যবস্থা না করা পর্যন্ত, একটা হকার কে তুলতে দেব না, আগে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, আড়াই থেকে তিনশো হকার এই প্রতিবাদ মিছিলে অংশ নেন।

তারা বলেন আমাদের দিদি আমাদের পাশে আছে, যিনি সর্বদাই প্রতিবাদ করে এসেছেন আজও প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছেন। বিজেপি ডবল ইঞ্জিন সরকার আমাদের রুজি রোজগারে ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে।, অবিলম্বে বাংলা থেকে দূর হটো,

লেলিন মূর্তির সামনে থেকে প্রায় আড়াই থেকে তিনশ হকার মিছিল করে পায়ে পা মিলিয়ে স্লোগানের মধ্য দিয়ে এবং প্রতিবাদের মধ্য দিয়ে সুবোধ মল্লিক স্কোয়ারে পৌঁছান।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *