কালাইয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের মাঝে বিনামূল্যে মুরগি এবং হাঁসের বাচ্চা বিতরণ ২০২৬ ইং

মোঃ মেহেদুল ইসলাম, কালাই জয়পুরহাট প্রতিনিধি ঃ

কিশোরী ও তরুণীদের আত্মনির্ভরশীল এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক মাইক্রো ফাইন্যান্স দাবি এর পক্ষ থেকে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির উদ্যোগে কালাই উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আগত ৩১ জন কিশোরীদের মাঝে  একদিনের প্রশিক্ষণ শেষে বিনামূল্যে হাঁস ও মুরগির বাচ্চা এবং নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। 


২৪ শে জুন ২০২৬ ইং তারিখ রোজ: বুধবার সকাল ১০ ঘটিকার সময় ব্র্যাক কালাই এলাকা অফিসের প্রাঙ্গণে মাইক্রো ফাইনান্স দাবি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক মোঃ কোরবান আলীর সভাপতিত্বে অফিসার সেলপ খাদিজা খাতুন এর পরিচালনায় এক অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত স্বপ্ন সারথি কিশোরীদের মাঝে এই সহায়তা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ মনিরুজ্জামান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ  খালেদ আহমদ ডেপুটি ম্যানেজার মাইক্রো ফাইন্যান্স BDU অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মলয় সাহা উপজেলা হিসাব ব্যবস্থাপক কালাই মোঃ মোজাম্মেল হক শাখা ব্যবস্থাপক দাবি মোঃ আলহাজ উদ্দিন শাখা হিসাব কর্মকর্তা সহ অভিভাবকগণ এলাকার গণ্যমান্য ব্যক্তি এবং স্বপ্ন সারথী দলের কিশোরী। উক্ত অনুষ্ঠানে ১২ জন কিশোরীদের মাঝে ২০ টি করে হাঁসের বাচ্চা এবং ১৯ জন কিশোরীর মাঝে উন্নত জাতের ২০ টি করে মুরগির বাচ্চা এবং নগদ অর্থ ও সনদপত্র প্রদান করা হয়।

কালাইয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের মাঝে বিনামূল্যে মুরগি এবং হাঁসের বাচ্চা বিতরণ -০২৬ ইং
কালাইয়ে ব্র্যাকের উদ্যোগে স্বপ্ন সারথি কিশোরীদের মাঝে বিনামূল্যে মুরগি এবং হাঁসের বাচ্চা বিতরণ -০২৬ ইং

এর আগে তাদের হাঁস মুরগি পালন পরিচর্যা খাদ্য ব্যবস্থাপনা টিকা দান এবং রোগ প্রতিরোধ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ অফিস থেকে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন কিশোরীদের দক্ষতা উন্নয়ন এবং আয় বৃদ্ধি মূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে পরিবারে অর্থনৈতিকভাবে অবদান রাখার সুযোগ সৃষ্টি হবে। 


এ ধরনের উদ্যোগ কিশোরীদের স্বাবলম্বী হতে সহায়তা করার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবকগণ আবেদ আপ্লুত হয়ে পড়েন এবং ব্র্যাকের এ ধরনের কার্যক্রমের প্রশংসা করেন অনুষ্ঠানটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন ঋতুপর্ণা বর্মন কমিউনিটি অর্গানাইজার সেলপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *