সালথায় ট্রালির চাপায় হোসাইন কারিকর নামে এক শিশুর মৃত্যু হয়েছে

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় ট্রলির চাপায় হোসাইন কারিকর (৩) নামে এক শিশু নিহত হয়েছে।

আর বুধবার (৬ আগস্ট) আনুমানিক দুপুর ১ টার দিকে উপজেলার যদুনন্দী ইউনিয়নের যদুনন্দী টু বাউশখালী  রোডে যদুনন্দী মৌলভীপাড়া এলাকা এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুটি, যদুনন্দী গ্রামের মৌলভী পাড়া নাজমুল কারিকরের ছেলে।

সালথায় ট্রালির চাপায় হোসাইন কারিকর নামে এক শিশুর মৃত্যু হয়েছে
সালথায় ট্রালির চাপায় হোসাইন কারিকর নামে এক শিশুর মৃত্যু হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে একটি ট্টলি পুড়েপাড়া থেকে ইট নামে ফেরত আসার সময় মৌলভীপাড়া আজগরের বাড়ির সামনে শিশু হোসাইনকে চাপা দেয়। 

তাৎক্ষণিক পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে মোকশেদপুর হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুদেরকে মৃত্যু বলে ঘোষণা করেন।

এ বিষয়ে সালথা থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ আতাউর রহমান বলেন, ট্টলি চাপায় শিশু নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াদিন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *