সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলার শাখা আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন ।
২ আগষ্ট শনিবার দুপুরে সাঁথিয়া দৌলতপুর ইমাম হোসেন একাডেমির মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য সদ্য কারামুক্ত এ টি এম আজাহারুল ইসলাম আরো বলেন, শহীদ নিজামীর অপরাধ এদেশে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করতে চেয়েছিলেন। জামায়াত নেতৃবৃন্দ কে জেল, জুলুম, নির্যাতন করে জামায়াতে ইসলামকে স্তব্ধ করা যাবে না। তিনি দুটি মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করা সত্ত্বেও তার বিরুদ্ধে এক টাকারো দুর্নীতি এ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারিনি।

সাঁথিয়াবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, শহিদ মাওলানা মতিউর রহমান নিজামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার দায়িত্ব এখন তার ছেলে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমিনের। নিজামী হত্যার বিচার আমরা করব তবে হত্যার বদলে হত্যা করে নয় ইসলামী আদর্শের বিজয়ের মাধ্যমে। সাঁথিয়াবাসিকে মতিউর রহমান নিজামীর অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য দল মত নির্বিশেষে সকলকে আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেনের পক্ষে কাজ করার আহবান জানান।
সাঁথিয়া উপজেলা আমীর মোকলেছুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত প্রতিনিধি সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনা জেলা শাখার আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল। প্রধান আলোচকের হিসেবে আলোচনা করেন পাবনা -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন। আরো বক্তব্য দেন,কেন্দ্রীয় সূরা সদস্য ও পাবনা জেলা জামাতের সাবেক আমির অধ্যাপক আব্দুর রহিম । এ সময় আরো উপস্থিত ছিলেন, মাও: জহুরুল ইসলাম খান, মাওঃ আঃ গাফ্ফার খান ,মাওঃ আতাউর রহমান,অধ্যাপক নজরুল ইসলামসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে উপজেলা জামায়াতের প্রতিনিধিগণ এ সময় উপস্থিত ছিলেন।